1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

নির্বাচনি ট্রেনের যাত্রা দীর্ঘায়িত হবে বললেন রুহিন হোসেন প্রিন্স

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৬৩ গননা করুন
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

একতা ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। অতীতের সরকারগুলোর মত গতানুগতিক ভাষণ দিয়েছেন। তার ভাষণে ক্ষমতার দীর্ঘসময় থাকার আভাস ভেসে উঠেছে। নির্বাচনি ট্রেনের যাত্রা দীর্ঘায়িত হবে বলে প্রতীয়মান হচ্ছে। ১৮ নভেম্বর, সোমবার প্রধান উপদেষ্টার ভাষণের ওপর এক প্রতিক্রিয়ায় রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হলো। নির্বাচন নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তিনি। তবে তার দেওয়া বক্তব্যে অনেক প্রশ্ন রয়ে গেছে। তিনি বলেছেন সংস্কার করতে হবে। এর জন্য সময় চাই। প্রধান উপদেষ্টার কথা দিয়ে প্রমাণ হয় নির্বাচনি ট্রেনের যাত্রা দীর্ঘায়িত হবে। যা জনগণের আঙ্কার মধ্যে পরে না।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের আন্দোলনকে কয়েকদিন আগেও গণঅভ্যুত্থান বলেছেন। হঠাৎ করে তিনি তার ভাষণে পণঅভ্যুত্থান শব্দ থেকে সরে গিয়ে বিপ্লব হিসাবে আখ্যায়িত করেছেন। তাই জনগণের মনে প্রশ্ন জেগেছে। কারণ এই শব্দটির মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা, সংবিধান ছুঁড়ে ফেলা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং দেশে বিপ্লবী সরকার কায়েম করে ক্ষমতায় বেশি সময় থাকতে চান। সবমিলিয়ে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন।’

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে তিনি কথা বলেছেন ঠিকই। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে উৎপাদন খরচ কমানো, সার্বজনীন রেশন ব্যবস্থা চালু করা, পুরো সিন্ডিকেট ভেঙ্গে অন্য কাজ করা সেসব নিয়ে তিনি কিছু বলেননি তার ভাষণে। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা পূরণের কথা নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews