1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নির্বাচনী আচরণবিধিতে যেসব পরিবর্তন আসছে

  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০০ গননা করুন

একতা ডেস্কঃ সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারে প্রায় দেড় শ’ সুপারিশ দিয়েছে। এর মধ্যে নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কোন সুপারিশগুলো বাস্তবায়ন হবে সেটি চূড়ান্ত না হলেও প্রস্তুতি নিয়ে রাখছেন ইসি কর্মকর্তারা। নির্বাচনী আচরণবিধিতে যেসব পরিবর্তনের সুপারিশ করা হয়েছে-

ব্যানার, তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট, ভোটার-প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান, পত্র-পত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সম-সুযোগ প্রদানের বিধান করা। এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ মেনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিধান করা এবং ১৯৯০ সালের তিন জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়ন। ইসি কর্মকর্তারা জানান, সুপারিশগুলো পর্যালোচনা করেই কাজের নির্দেশনা দেওয়া হবে। তবে আমরাও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে নির্দেশনা এলেই দ্রুত কাজগুলো করতে পারি।

কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থার সুপারিশ নিয়ে প্রতিক্রিয়াগুলো ইতিবাচক। নির্বাচন কমিশনও এটা ভালোভাবে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত ৩ অক্টোবর কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ১৫ জানুয়ারি কমিশন তাদের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews