1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নির্বাচনে যত বিলম্ব হবে সরকার তত বিপদে পড়বে বললেন গয়েশ্বর

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২২৫ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। কারণ শেখ হাসিনা ক্ষমতাধর হয়েও ক্ষমতায় থাকতে পারেনি। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকারও বেশিদিন টিকবে না বলে মন্তব্য করলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ২৫ মার্চ, মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি।

অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক। সম্প্রতি তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। কারণ, সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। জনগণ যদি আপনাদেরকে (এনসিপি) ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথাবার্তা সংযত হয়ে বলতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews