1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নির্বাচন সংস্কার প্রস্তাবের জন্য ২২ দলকে চিঠি আওয়ামী লীগ জোট বাদে

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৮ গননা করুন

একতা ডেস্ক: দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আনুষ্ঠানিক মতামত ও প্রস্তাব চেয়ে বিএনপি, জামায়াতসহ ২২টি রাজনৈতিক দল ও জোটকে চিঠি পাঠিয়েছে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী দলগুলোকে বাদ রেখে। সংস্কার কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, প্রস্তাব পাঠানোর জন্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কমিশন ৩ অক্টোবর গঠিত হয়, যার দায়িত্ব হলো ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সুনির্দিষ্ট মতামত কমিশন গ্রহণ করবে। সংশ্লিষ্ট মতামত ই-মেইল, ওয়েবসাইট বা ফেসবুক পেইজের মাধ্যমে দেওয়া যাবে। সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলীম জানান, সোমবার দলগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ১৭টি বৈঠকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং যথাসময়ে রিপোর্ট প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

তবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, লিখিত প্রস্তাবের বদলে সংলাপ বা মতবিনিময় অধিকতর কার্যকর হতো। তিনি বলেন, সিপিবি বা বামপন্থী দলগুলোর নির্বাচন-সংক্রান্ত প্রস্তাব আগে থেকেই কমিশনে জমা আছে এবং কমিশন চাইলে সেগুলি পর্যালোচনা করতে পারে। তিনি আরো বলেন, “গণমাধ্যমে দেখলাম কমিশন ডিসেম্বর পর্যন্ত দলগুলোর সাথে আলোচনা করবে না। সেক্ষেত্রে এ চিঠি দিয়ে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews