1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করি বললেন তারেক রহমান

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৬২ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা নির্ভীক ও পক্ষপাতহীন রিপোর্টিংকে সম্মান করি। এমনকি তা আমাদের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে না মিললেও। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্বাধীন ও মুক্ত সংবাদমাধ্যমই গণতন্ত্রকে গঠন বা ধ্বংস করতে পারে। সততা ও নিরপেক্ষতা সহকারে সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করা উচিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ৩ মে, শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন তিনি। পোস্টে ২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নিজের ভেঙ্গ করা ছবি যুক্ত কেরে দেন।

এই পোস্টে তারেক রহমান বলেন, বিএনপি এক নতুন ধারার সাংবাদিকতা থেকে প্রেরণা গ্রহণ করে। যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখে। বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আসুন আমরা একতাবদ্ধ হই। সাংবাদিকদের নৈতিক অঙ্গীকারসহ সত্য প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষার পক্ষে সোচ্চার হই। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন; তাদের কাজকে রক্ষা ও স্বীকৃতি দিতে হবে, আক্রমণ বা সেন্সর নয়। শেখ হাসিনার সময়কালকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে সদ্য পতন ঘটানো এক কর্তৃত্ববাদী সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিকল্পিতভাবে খর্ব করা হয়েছে। সেই অন্ধকার সময়ে, অটল সাহস ও প্রতিশ্রুতির মাধ্যমে অনেক বাংলাদেশি সাংবাদিক রাষ্ট্রীয় দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক-অর্থনৈতিক ব্যর্থতার মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করেছেন। এসব সাহসী সাংবাদিকরা মূলধারার মিডিয়া ও সামাজিক মাধ্যমে, দেশ-বিদেশে ছড়িয়ে ছিলেন, সত্য অনুসন্ধানে তারা ছিলেন অটল, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে এবং মত প্রকাশের মৌলিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews