একতা ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে আগামী ২৬ মার্চ। ২৩ মার্চ, রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
দিনটিতে যেসব এলাকায় যে জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে, ঢাকা (সদরঘাট, ঢাকা)-বানৌজা চিত্রা নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ)-বানৌজা অতন্দ্র চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম)-বানৌজা সমুদ্র অভিযান খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা)-বানৌজা অপরাজেয় মোংলা (দিগরাজ নেভাল বার্থ)-বানৌজা ধলেশ্বরী বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল)-বানৌজা পদ্মা চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর)-বানৌজা শহীদ ফরিদ
Leave a Reply