1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ন্যূনতম সংস্কার দরকার নির্বাচনের আগে

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ আমরা বলেছি, নির্বাচনের জন্য ন্যূনতম কিছু সংস্কার প্রয়োজন। কখনোই বলিনি যে আগে নির্বাচন, পরে সংস্কার। এটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করতে হবে। বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে টার্গেট করে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি, জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের মূল সম্পর্ক জনগণের সঙ্গে। আর যারা সংস্কারের জন্য এগিয়ে এসেছেন, তারা জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি, বিশাল ডিগ্রিধারী। আমরা তাদের শ্রদ্ধা ও সম্মান করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করেন, তাহলে আমরা সেটিকে সমর্থন করতে পারব না। গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা। রাজনৈতিক দলগুলো যদি স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো। জনগণই তখন তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তাই জনগণের কোনো দোষ নেই, বরং গণতন্ত্রই সবচেয়ে উত্তম ব্যবস্থা।

জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সখানে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews