1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি পুতুলকে সরাতে

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ গননা করুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

একতা ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে সরানোর জন্য এ চিঠি। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয় বলে সূত্র জানিয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। অপর এক প্রশ্নে তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি।

সায়মা ওয়াজেদ পুতুলের ডব্লিউএইচওতে পদ পাওয়ার বিষয়টি গত ১৫ জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার করে তার মেয়েকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় দুদক। আক্তার হোসেন সেদিন সাংবাদিকদের বলেছিলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও এই পদে বসাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন- মর্মে অভিযোগ রয়েছে। উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews