1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাতে গুরুত্ব পেল পাঁচ বিষয়ে

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাণিজ্য-জ্বালানিসহ ৫ বিষয়ে দ্বিপক্ষীয়-বহুপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পানিসম্পদ ও কৃষি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূত সাইদানি পররাষ্ট্র সচিবকে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উভয়পক্ষ সম্ভাব্য দ্রুততম সময়ে পররাষ্ট্র দপ্তরের পরামর্শের পরবর্তী রাউন্ড আহ্বান এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনসহ দ্বিপক্ষীয় প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews