1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করতে বললেন মামুনুল হক

  • বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করবেন না, নতুন বাংলাদেশে নিজেরা সংঘর্ষ করবেন না। করলে এসব অত্যাচারী আবারও শক্তি অর্জন করবে। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে দলীয় এক সমাবেশে তিনি এসব কথা কথা বলেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী নন। আপনারা বোঝেননি, ভুল করেছেন। এখন বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দল নয়, আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল দুর্নীতিমুক্ত আওয়ামী লীগ নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন করে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাবে। ‘আওয়ামী লীগের এই করুণ দশার জন্য কোনো দল দায়ী নয়। এ জন্য একমাত্র দায়ী দলটির প্রধান শেখ হাসিনা নিজেই। আওয়ামী লীগকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন, যেখান থেকে উঠে আসতে ৫০ বছর লেগে যাবে।’ ১৯৭৫ সালে শেখ মুজিবসহ তাঁর পরিবারকে হত্যা করার পর একজন আওয়ামী লীগ প্রতিবাদ করেনি। এই রাগ শেখ হাসিনা অনেকবার প্রকাশ করেছেন। সরকার গঠন করে আওয়ামী লীগের সবাইকে এমনভাবে তৈরি করলেন, যেন হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে। এখন ছাত্রদের গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে পালিয়ে গেলেন। রেখে গেলেন তাঁর নেতা-কর্মীদের।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews