1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পরিচয় গোপন করে দেশ ছাড়ছিলেন নিপুণ

  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ গননা করুন

একতা ডেস্কঃ পরিচয় গোপন করায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। অনেক দিন অন্তরালে থাকার পর নিজেকে নাসরিন আক্তার দাবি করে লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল তার। তবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির মুখে তাকে আটকে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

নাম গোপন রাখার শর্তে বিমানবন্দর ইমিগ্রেশন ও এভিয়েশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিপুণ আক্তার নিজের নাম নাসরিন আক্তার লেখা পাসপোর্ট দিয়ে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দ্যশ্যে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। তবে তার নামে মামলা না থাকায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত একটি গোয়েন্দা কর্মকর্তার আপত্তির প্রেক্ষিতে সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের যাত্রী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। যে কারণে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হলেও তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

বিমানবন্দর সূত্র জানায়, লন্ডনগামী ওই ফ্লাইটে মির্জা আব্বাস ও আন্দালিব রহমান পার্থও ছিলেন। সকাল ১০টার দিকে বিমানের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। এরআগে সকালে ঢাকা থেকে সড়ক পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। সেখানে তাকে অভ্যর্থনা জানায় দুই যুবক। এরপর তাকে ইমিগ্রেশন করাতে নেওয়া হয়। ইমিগ্রেশন কর্তৃক অফলোড করার পর ছেড়ে দেওয়া নিপুণ ফের সড়ক পথেই অজানা গন্তব্যে ফিরে যান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews