1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত

পরিস্থিতি দেখে নির্বাচনে যেতে চান জিএম কাদের

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমরা নির্বাচনে যাব নির্বাচনের পরিস্থিতি দেখে। যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে। একতরফা নির্বাচন হলে কারও নির্বাচনের বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, সংস্কার বিষয়ে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোন আলোচনা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা হলে, আমরা এটাই বলব সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই সংস্কারে হাত না দেয়াটাই আমাদের পরামর্শ। দোষী অভিযোগ করলেই কেউ দোষী হয় না। সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। দেশ এখন খারাপের দিকে যাচ্ছে। মানুষের অবস্থা ভালো না। সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। আমরা কি আন্দোলন করতেই থাকবো? তাহলে দেশ কোথায় যাবে?

শ্রমিক পার্টির নির্বাহী কমিটির যৌথ সভায় কাজী মেফতাহ উদ্দিন জসীমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ শান্ত।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, জাতীয় শ্রমিক পার্টির শওকত হোসেন দুলাল, মোঃ কামরুজ্জামান খান, আলমগীর হোসেন, মো. হারুন অর রশীদ, নুরুদ্দিন আহমেদ, মামুন হাওলাদার, শাহীন খান ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews