1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পরীক্ষা বর্জনের ঘোষণা শেখ মুজিবের নাম বাদ দেয়ার দাবিতে

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ গননা করুন

একতা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে তার নাম ও বিশেষণ (বঙ্গবন্ধু) বাদ দেওয়ার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে তারা সেমিস্টার ফি কমানোর দাবিও জানিয়েছেন। আগামীকাল রবিবার থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবেন। ১৪ ডিসেম্বর, শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আগস্ট পরবর্তী আন্দোলনে সেমিস্টার ফি পরিমার্জন ও অন্যসব দাবি সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতা দেখিয়ে আসছে। বারবার সংস্কার সম্পর্কিত অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রদত্ত উত্তরে দায়িত্ব অবহেলা প্রতীয়মান হচ্ছে। এ অবস্থায় ঐকমত্যের ভিত্তিতে ১৫ ডিসেম্বর, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। সব সাধারণ শিক্ষার্থীকে রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষার্থীরা কোনো ধরনের ক্লাস, ল্যাব ও পরীক্ষায় অংশ নেবেন না। যেহেতু সব বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই অ্যাকাডেমিক কোনো কার্যক্রমে অংশ না নিলেও সবাইকে অবশ্যই রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে উপস্থিত হতে হবে।

গত ৫ সেপ্টেম্বর সেমিস্টার ফি কমানো, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে দফায় দফায় বৈঠক ও সিন্ডিকেট মিটিং থেকে আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এবার ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ডেকেছেন তারা। বিষয়টি নিয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews