1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পলিথিনের ব্যবহার অনেকটা কমে এসেছে

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ হাঁটে বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। ২৯ নভেম্বর, শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে তিনি এ কথা জানান।

তপন কুমার বিশ্বাস বলেছেন, কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা ঘোষণা করেছি ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে সব মহল থেকে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি। একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যার আহ্বায়ক আমি। আমরা নিয়মিত বিষয়টি মনিটরিং করছি। আমাদের কাজ হচ্ছে সচেতনতামূলক কাজ পরিচালনা করা। অর্থাৎ বিভিন্ন শপিংমল, মার্কেটে গিয়ে দোকানদার, ক্রেতা, সার্বিকভাবে জনগণকে সচেতন করা। আমরা সবার কাছ থেকে আন্তরিক সাড়া পাচ্ছি। এটি যে ক্ষতিকর তা সবাই স্বীকার করে নিচ্ছেন। তিনি বলেন, এ পর্যন্ত সারা দেশে ১৬৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৪০ হাজার ৬০৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

অতিরিক্ত সচিব আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পলিথিন ব্যাগের বিকল্প নিয়ে সার্বিকভাবে কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিও এগিয়ে এসেছে। আমরা সাফল্যের দিকে যাচ্ছি। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত উপসচিব সিদ্ধার্থ শংকর কুণ্ডু, সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews