1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম নাগালের বাহিরে

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১৯ গননা করুন

একতা ডেস্কঃ বাঙালির অন্যতম উৎসব পান্তা ইলিশের পহেলা বৈশাখ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম। দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ’ টাকা কেজি দরে। ৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা কেজি দরে। ৫ শ’ থেকে ৭ শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ’ টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।

গুটিকয়কে সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করে বলেছেন, গতবারের চেয়ে এ বছর মাছ সরবরাহ কম থাকা সত্ত্বেও দাম নাগালের একদম বাইরে নয়। একজন ক্রেতা সুমন্ত মজুমদার জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমানে আমাদের কিছুটা হলেও সাধ্যের মধ্যে রয়েছে। সেটা সমন্বয় করে হিসেব করলে পান্তা ইলিশ দিয়ে উৎসব পালন করা কঠিন হবে বলে মনে হচ্ছে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews