1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের করাচিতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় (ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ) অংশ নিতে। ২৬ জানুয়ারি, রবিবার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময়ে সেখানে ‘এক্সারসাইজ অমন ২০২৫’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে।

ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম ‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটির নেতৃত্বে রয়েছেন। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন। যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি।

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ ২০২৪ সালের ১৪ নভেম্বর শুরু হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক একটি জাহাজ, যা ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে এসেছিল। আর জাহাজটি আগের বার ৩৭০ টিইইউএস কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল।

গত ১৭ জানুয়ারি ছয় দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা। পরবর্তীতে ২১ জানুয়ারি চার সদস্যের একটি পাকিস্তানি সামরিক দল তিন দিনের সফরে বাংলাদেশে আসে। এর আগে, চীনে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের আগ্রহের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews