1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পাকিস্তান প্রশাসন ইন্টারনেট বন্ধ করল বেলুচিস্তানে

  • শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৭২ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে জর্জরিত বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান ভৌগোলিক আয়তনে দেশের সবচেয়ে বড় প্রদেশ হলেও এটি সবচেয়ে জনবিরল, অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত এলাকা হিসেবেই পরিচিত।

যেখানে গোটা পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটি, সেখানে ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার আয়তনের বেলুচিস্তানে বাস করেন মাত্র দেড় কোটি মানুষ। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই বেলুচিস্তানে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চলছে, যাকে ‘বিচ্ছিন্নতাবাদ’ হিসেবে চিহ্নিত করে আসছে কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনী।

এই প্রদেশে প্রায়ই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানে কেন্দ্রীয় সরকার ও চীন যৌথভাবে খনিজ উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছে। তবে বেলুচ স্বাধীনতাকামীদের অভিযোগ, তাদের সম্পদ লুট করা হচ্ছে, অথচ স্থানীয় উন্নয়নে কোনো ভূমিকা নেই ইসলামাবাদ ও বেইজিংয়ের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা খনিজসম্পদ বিক্রি থেকে আয় হওয়া মুনাফায় নিজেদের অংশ দাবি করেছিল।

দাবি না মানায় সম্প্রতি তারা রাজ্যের বিভিন্ন সেনা ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালাচ্ছে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ রয়টার্সকে বলেন, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ বিচ্ছিন্নতাবাদীরা এটি সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই ঘটনার পরই মোবাইল নেটওয়ার্ক পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews