একতা ডেস্কঃ তুরস্ক ও পাকিস্তান নতুন পঞ্চম প্রজন্মের তুর্কি কাম যুদ্ধবিমান তৈরির লক্ষ্যে পাকিস্তানের যৌথ কারখানা স্থাপন এবং পরিচালনা করতে যাচ্ছে বলে কয়েকদিন আগের খবর প্রকাশ হয়েছিলো। দুই দেশের মধ্যে অংশীদারিত্বের পরিকল্পনাও চূড়ান্ত মুহূর্তে তুরস্ক ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের কাছে এই মানের যুদ্ধবিমান আছে। এবার সে সুযোগ আসতে যাচ্ছে পাকিস্তানের হাতে। দক্ষিণ এশিয়ার জন্য বেশ বড় খবর। এর উপর আরো বড় খবর এনেছে পাকিস্তান।
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে করাচি বন্দরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নৌ মহড়া আমান-২৫। মহড়ায় ইরানের উপস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ। তিনি বলেছেন ইরানের সাথে পাকিস্তানের খুবই গঠনমূলক যোগাযোগ রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারি সফর করেছিলেন। সেই সময় পাকিস্তানে প্রতি দুইবছর পরপর পাকিস্তান নৌবাহিনীর আয়োজন করা আমান-২৫বহুজাতিক মহড়ায় অংশ নেয়ার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিল ইরান।
বিষয়টি স্বাগত জানায় দেশটির সশস্ত্র বাহিনীঅর প্রধান আমন্ত্রণ গ্রহণ করেন এবং ঘোষণা দেন যে তার দেশ ওই আন্তর্জাতিক মহড়ায় অংমগ্রহণ করবে।
এই বিষয়ে অ্যাডমিরাল নাবিদ আশরাফ বলেন, সামুদ্রিক ক্ষেত্রে দুই দেশেরই একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু ধেখার আছে। আসন্ন আমান-২৫ মহড়ার কথা মাথায় রেখে পাকিস্তানের নৌবাহিনী ভবিষ্যতে আরও মনোযোগী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মহড়া এবং যোগাযোগের মাধ্যমে ইরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

Leave a Reply