1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

পানি নিয়ে নতুন সংকট সৃষ্টি

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের অধিকাংশ উপজেলায়। মানুষের কপালে চিন্তার ভাঁজ। হুমকির মুখে কৃষি। জলাশয়ে পানি শুকিয়ে যাওয়ায় হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। বিপন্ন হচ্ছে পরিবেশ। তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই এসব এলাকার অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না। ফলে পানের ও গৃহস্থালি কাজের জন্য পানি নিয়ে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইরি বোরো মৌসুমে পানির স্তর নেমে যাওয়ায় শঙ্কিত কৃষক। উত্তরাঞ্চলের নদনদীগুলো নিয়মিত ড্রেজিং না করায় বর্ষার পরপরই পানি থাকছে না। বিশেষ করে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুরসহ অনেক জেলায় পানির সংকটে ফসলি জমি, মাঠঘাট চৌচির হয়ে যাচ্ছে। দ্রুত শুকিয়ে যাচ্ছে নদনদী, খালবিল, পুকুরের পানি।

পানিপ্রবাহ কমে যাওয়ায় আয়তন কমে নেমে এসেছে অর্ধেকে। কমেছে গভীরতা। পদ্মার বুকজুড়ে এখন ধু-ধু বালুচর। অববাহিকায় কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। বেড়েছে এ অঞ্চলের তাপমাত্রা। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৭ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে হয় ঐতিহাসিক লংমার্চ। যখন পানি দরকার হয়, তখন পানিপ্রবাহ বন্ধ করা হয়। আর যখন পানির দরকার নেই তখন পানি ছেড়ে দেওয়া হয়। সে কারণে রাজশাহী এবং পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র এলাকায় শীত শেষ না হতেই পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে খালবিল, পুকুর। পান করার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষসহ পশ্চিমের অন্যান্য সেচ প্রকল্পও হুমকির মুখে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ফারাক্কা চুক্তি অনুযায়ী পানি পেয়েছিলাম কিন্তু রিজার্ভ না থাকায় সাগরে চলে গেছে। ২৫-২৬ বছর ধরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ যত্রতত্র পানি তুলছে। পানির স্তর যে নেমে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই। অন্তত ১৬০-১৮০ ফুট পানি নেমে গেছে।’ তিনি বলেন, ‘পৃথিবীর কোথাও নজির নেই পানির জন্য মানুষ আত্মহত্যা করে। আমাদের এখানে পানির জন্য কৃষক আত্মহত্যা করার নজির আছে। কৃষিতে যেমন প্রভাব পড়েছে। আর্সেনিক দেখা দিয়েছে। দেশি মাছ নেই বললেই চলে। পশুপাখিও নেই। সবকিছুতেই বিরূপ প্রভাব দেখা দিয়েছে। এখনই যদি সঠিক পদক্ষেপ নিতে না পারি তাহলে সামনে আরও কঠিন সংকট দেখা দেবে।’

যে কারণে পানির সন্ধানে অনেকেই আবার গভীর গর্ত খনন করছেন। ইরি বোরো ধান সেচনির্ভর। অথচ চলতি মৌসুমে ভূগর্ভস্থ পানি না পাওয়ায় বিপাকে পড়েছেন এসব এলাকার চাষিরা। তাঁরা বলছেন, পানির স্তর এভাবে নামতে থাকলে আগামী বছরগুলোয় সংকট আরও প্রকট আকার ধারণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews