1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাহাড়ি ছাত্র জনতার মামলায় ৩০০ জন আসামি

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১২ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী শহর ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১২।

আসামিরা হলেন, সাহিদুর রহমান (২৫), মো. ইয়াকুব মজুমদার (২০), মনোয়ার (২৪), আরিফ আল খবির (৩৮), মো. আব্বাস (২৪), মো. জিয়াউল হক (২৮), মহিউদ্দিন রাহাত (২৩), শাহাদত ফরাজী সাকিব (৩৫), শওকত (২১), রাজন হোসেন (২০), ওয়াফী (২০), মুহান (২০), জিহাদ (২২), সজীব (২৫), আব্দুল মালেক (২৮) ও গোলাম আলী নাইম (২৪)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জানুয়ারি আরিফ আল খবির ও মো. আব্বাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ১৭ জানুয়ারি, শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। ওই ঘটনায় মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) ভবনের দিকে যায়। কিন্তু মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে অনন্ত বিকাশ ধামাই, ডন জেত্রা, রেং ইয়ং গ্রো, জুয়েল ঘিওটনিয়াস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, টনি চিত্রান, ফুটন্ত চাকমাসহ ১৫ জন গুরুতর আহত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews