একতা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দৃঢ় নেতৃত্ব এবং শক্তিশালী অবস্থানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সম্প্রতি মানবিকতার এক উদাহরণ সৃষ্টি করেছেন তিনি। দেশটির দাগিস্তান প্রদেশের আট বছরের এক শিশুর কান্না তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে।
ঘটনার সূত্রপাত দাগিস্তান প্রদেশের ওই শিশুর কান্না এবং আবেগময় আবেদন পুতিনের দৃষ্টি আকর্ষণ করে। বিষয়টি এতটাই নাড়া দেয় যে, পুতিন শিশুটিকে মস্কোর ক্রেমলিনে আমন্ত্রণ জানান। সেখানে, তিনি তাকে তার ব্যক্তিগত অফিসে নিয়ে যান এবং সম্মানের প্রতীক হিসেবে নিজের চেয়ারে বসার সুযোগ দেন।
তার আবেগ এবং তার এলাকার উন্নয়নের জন্য জানানো আকুল আবেদন বিবেচনায়, পুতিন দাগিস্তান প্রদেশের উন্নয়ন কার্যক্রমে অতিরিক্ত ৫০০ কোটি রুবল বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। পুতিনের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে রাশিয়ার জনসাধারণ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বরাদ্দ দাগিস্তান প্রদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

Leave a Reply