1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

পুলিশকে অস্থির করার পাঁয়তারা চালাচ্ছে ফেরারি বেনজীর

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ গননা করুন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

একতা ডেস্কঃ অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন পুলিশ নিয়ে সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি সূত্র এমন কথা বলেছে। অজ্ঞাত স্থান থেকে বেনজীরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যানও করেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কর্তাদের এই সমিতি। গতকাল রবিবার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বেনজীরের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দলদাস এবং অসংখ্য হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশ নিয়ে যে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক মন্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির দৃষ্টি আকর্ষণ করেছে। সমিতি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। কুখ্যাত বেনজীর গংদের নজিরবিহীন দলবাজি ও দুর্নীতির কারণেই বাংলাদেশ পুলিশ সব পুলিশি কার্যক্রম ও সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে আওয়ামী দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। জনতার বাঁধভাঙ্গা বিপ্লবের তোড়ে অদৃশ্য হয়ে যাওয়া এই কুলাঙ্গার গংয়ের কৃতকর্মের ঝাল সাধারণ মানুষ মিটিয়েছে দৃশ্যমান সাধারণ পুলিশের ওপর। বেনজীরকে আইসিটি মামলার ওয়ারেন্টে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোসহ তিনটি দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews