1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পুলিশ গ্রেপ্তার দেখাল অতিরিক্ত এসপি আলেপকে

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১৫ গননা করুন

একতা ডেস্ক: বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যাত্রাবাড়ী থানা-পুলিশ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদন করে।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশালের গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে বরিশাল মহানগর এলাকা থেকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে। তবে আলেপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যায়।

পরে পুলিশ কর্মকর্তার স্ত্রী ওয়াফা নুসরাত বুধবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে তুলে নেওয়ার সময় আলেপ তাঁকে কল করে জানান, বরিশালের ডিবি তাঁকে নিয়ে যাচ্ছে। সে সময় তিনি আরও বলেন, আলেপের বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু তাঁকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে কোথায় রাখা হয়েছে- কিছুই জানতে পারছি না।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews