একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।
সোমবার যমুনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত, যেমন-৯৯৯। যার মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন। তিনি বলেন, ‘এটি মামলা দায়েরের ক্ষেত্রে ঝামেলা কমাবে।’ অধ্যাপক ইউনূস পুলিশ প্রধান বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালুর নির্দেশ দেন।
পুলিশের একটি বিশেষ কল সেন্টার এজন্য স্থাপন করা উচিত যাতে অনলাইনে মামলা দাখিল সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর সেখান থেকে পাওয়া যায়। যারা অনলাইনে মামলা করতে সমস্যায় পড়বেন, তারা সহজে এই কল সেন্টার থেকে সহায়তা নিতে পারবেন।

Leave a Reply