একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে দলটি সন্তুষ্ট নয়। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বুধবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তিনি নির্বাচনের নির্দিষ্ট কোনো ডেটলাইন দেননি। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন। আমরা তার এ কথায় সন্তুষ্ট নই।

Leave a Reply