একতা ডেস্কঃ দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সন্ধ্যা ৬টায় তিনিসহ একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তবে প্রতিনিধিদলে আর কে কে থাকবেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply