একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন। শুক্রবার বিকেল ৫টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান।
প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ফিরেছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে গত ১২ ফেব্রুয়ারি দুবাই সফরে যান প্রধান উপদেষ্টা। সেখানে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা।
Leave a Reply