1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রধান বিচারপতির এ উদ্যোগ মাইলফলক

  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ গননা করুন

একতা ডেস্কঃ নতুন পদ্ধতির সেবা ব্যবস্থা সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থী বা সেবা গ্রহীতার সহায়তায় চালুকৃত হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এ সেবা চালুর উদ্যোগকে মাইলফলক বলছেন আইনজীবীরা। বিচার প্রার্থীদের সহায়তায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এ সেবা চালু করেছেন।

আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, এই সেবা চালুর পর ২৪ নভেম্বর পর্যন্ত হেল্পলাইন নাম্বারে (০১৩১৬১৫৪২১৬) আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। ৪২৬ টি কলের মাধ্যমে সংশ্লিষ্ট কলদাতা আইনি পরামর্শ গ্রহণ করেছেন। ২৪৩ টি কলের মাধ্যমে সেবাগ্রহীতাগণ মামলা সংক্রান্ত তথ্য গ্রহণ করেছেন। বিভিন্ন অনিয়ম, কাজে অবহেলা, সেবা প্রাপ্তিতে বিলম্ব ও দুর্নীতি সংক্রান্ত ৪২ টি কল গ্রহণ করা হয়েছে।

অভিযোগসমূহ সম্পর্কে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতির এ উদ্যোগকে সময়োপযোগী ও মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা।

সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, সেবা গ্রহণে আসা মানুষের হয়রানি লাঘবে এটি ইতিবাচক ভূমিকা রাখছে। এটি সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, তাতে আমরা যে কাঙ্ক্ষিত বিচার বিভাগের স্বপ্ন দেখি তা বাস্তবায়ন হবে বলে এখন আমরা আশা প্রকাশ করছি। বিচার বিভাগ হবে স্বাধীন। এখানে বিচারকগণ যেমনি সার্বভৌম থেকে বিচারিক মন নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন তেমনি বিচারিক সেবার জন্য আসা মানুষও কোনরূপ প্রতিবন্ধকতা ও হয়রানি ছাড়া সেবা গ্রহণ করবেন-এটি সকলের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে প্রধান বিচারপতির বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে কর্মরত সহকারি রেজিস্ট্রার হতে তদুর্দ্ধ পদমর্যাদার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বিচারপ্রার্থী জনগণের জন্য সেবা সহজিকরণসহ কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীর পেশাগত কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ইতোমধ্যে ১২ দফা নির্দেশনা প্রদান করেন। ওই ১২ দফা নির্দেশনার মধ্যে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিতকরণ, পেশাগত দায়িত্ব পালনকালে কোনোরূপ আর্থিক লেনদেন বর্জন, সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার, সেবাগ্রহীতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন, প্রতিদিনের কাজ প্রতিদিন নিষ্পন্নকরণ, কর্মকর্তাগণের প্রতিদিন শাখা পরিদর্শন, ব্যতিক্রমহীনভাবে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো রয়েছে। তারই ধারাহাবিকতায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখায় প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews