একতা ডেস্কঃ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার প্রধান শিক্ষক। একইসঙ্গে দশম গ্রেডে এসব শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।

Leave a Reply