1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

প্রেস সচিব রুমিন ফারহানার হ্যাঁ অথবা না প্রশ্নের জবাব দিলেন

  • শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির কেন্দ্রীয় নেতা, রাজনৈতিক জন পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে টকশো’তে মুখোমুখি হয়েছেন। টকশোতে নির্বাচন, সংস্কার, ছাত্রদের নতুন দল গঠন নানা বিষয় নিয়ে দুজনেই মুখোমুখি কথা বলেছেন।

রুমিন ফারহানা শফিকুল আলমকে উদ্দেশ্য করে বলেন, শফিক ভাই আপনি আমাকে হ্যাঁ না এর মধ্যে আমাকে একটু কষ্ট করে বলেন, ছাত্ররা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে বলে আপনার জানা আছে? শফিকুল আলম বলেন, আমরা যেটা শুনেছি যে আমরা পত্রিকা মারফত যেটা জানছি যে ওঁরা পলিটিক্যাল পার্টি করবেন। আপনাদের কি তাঁদের ব্যাপারে কোনও রকম সফট কর্ণার নাই? প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন না কোন সফট কর্ণার নাই।

রুমিন ফারহানা আরো বলেন, আচ্ছা ঠিক আছে, ফাইন্যান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন, তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনও কিছুর সাথে সংস্পর্শ নেই। তাদের নিজেদের রাজনৈতিক আখের গোছানোর কোনও ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই। তাঁরা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। কারণ এটা দরকার। কারণ রক্ত দিয়ে তাঁরা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে। ভেরি ইম্পরট্যান্ট। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যাঁরা বিগত প্রশাসন অন্য সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews