1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

ফরিদপুরে গুচ্ছগ্রামে ডাকাতদের হানায় গণপিটুনিতে একজন নিহত

  • শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৯ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে ডাকাতির চেষ্টার সময় এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এলাকাবাসী এক ডাকাত সদস্যকে ধরে পিটুনি দেওয়ায় আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এলাকাবাসী ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি রাইফেল, একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করে।

২৩ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী ডাঙ্গী গ্রামের গুচ্ছ গ্রাম এলাকায়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অস্ত্র নিয়ে ওই গুচ্ছগ্রামে হানা দেয় সাত-আটজনের ডাকাত দল। তারা বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে গেলে সঙ্ঘবদ্ধভাবে এলাকার গদাধর ডাঙ্গী জামে মসজিদের মাইক থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ওপর আক্রমণ চালায়। এ সময় মিরান খা (৩৪) নামে এক সদস্যকে ধরে ফেলতে সক্ষম হন তারা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। মিরন খার বাড়ি একই ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর কাছে। সে একজন দাগি ডাকাত বলে এলাকায় পরিচিত।

এলাকাবাসীরা বলেন, রাতে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে কুয়াশার কারণে রাত্রে পুলিশ ঘটনাস্থলে আসেনি। ভোরের দিকে মিরান খার আত্মীয়-স্বজন এসে আহত অবস্থায় তাকে নিয়ে গেছে। ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান বলেন, আজ ভোর ৬টার দিকে মিরান খাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি আহত হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের পরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews