1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফারুকী ক্ষুব্ধ শেখ হাসিনার পক্ষে থাকা শিল্পীদের প্রতি

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ গননা করুন

একতা ডেস্কঃ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীশেখ হাসিনার পক্ষে থাকা শিল্পীদের তীব্র সমালোচনা করলেন। তিনি প্রশ্ন তুলেছেন, শিল্পী দাবি করা একজন মানুষ কী করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে কুৎসা প্রচার, উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো হচ্ছে দেদার। গণঅভ্যুত্থানের মুখে কর্তৃত্ববাদী শাসকের শোচনীয় পতন হয়েছে এটা মানুষকে ভুলিয়ে দিতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

সামাজিকমাধ্যম ফেসবুকে ফারুকী লেখেন, ‘শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনো খুনি হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানি দিচ্ছেন, তাদের নিন্দা জানানোর ভাষা আমার নাই। আমি জানি না, শিল্পী দাবি করা একজন মানুষ কী করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। ক্ষমতার লোভ ও একগুঁয়ে স্বভাবের কারণে হিংস্রতার শীর্ষে ছিলেন জার্মানির অ্যাডলফ হিটলার। বিরোধী নিধনে মরিয়া হয়ে ওঠা হিটলার তার অনুগত নাৎসি বাহিনী দিয়ে একে একে সব বিরোধীকে নিশ্চিহ্ন করা শুরু করেন। দীর্ঘমেয়াদি সর্বময় ক্ষমতার অধিকারী নিষ্ঠুর গণহত্যা চালিয়েছিলেন হিটলার। হিটলারের প্রসঙ্গ টেনে ফারুকী আরো লিখেন, ‘শেইম! হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি মন্ত্রণালয় বরাদ্দ দেয়া হয়। শপথ নেয়ার পর ফারুকী বলেছিলেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনুসের সহকর্মী হওয়াটা টেম্পটিং (লোভনীয়), না বলাটা মুশকিল।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews