1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফারুক খান শেখ হাসিনার আওয়ামী লীগ ত্যাগ করতে চান

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪০ গননা করুন

একতা ডেস্কঃ জেলে বসেই কী বলছেন নেতা ফারুক খান! সোমবার বিকেলে হঠাৎ কারাবন্দি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে মন্তব্য করা হয় শেখ হাসিনার জন্যই আজ তাঁদের এই অবস্থা হয়েছে।

ওই পোস্টে লেখা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছে, জেলের চার দেওয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই। এতটুকুই বলব, শেখ হাসিনাকে নেত্রী মেনে ছিলাম, কিন্তু তাঁর হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

তিনমাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করছেন তিনি। হঠাৎ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে সোমবার বিকেলে এই পোস্ট করা হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতিও শেখ হাসিনাকে নিয়ে এইবিস্ফোরক মন্তব্য করেছেন। তাই প্রশ্ন উঠেছে, জেলে থেকেও তিনি কীভাবে এমন স্ট্যাটাস দিলেন? মুহূর্তেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শেয়ার করার পাশাপাশি নেটিজেনরা প্রশ্ন তোলেন, কারাগারে থেকেও ফারুক খান কীভাবে ফেসবুকে পোস্ট করেন? আর কীভাবেই বা মোবাইল ফোন ব্যবহার করলেন।

এটি তাঁর পোস্ট বা ব্যক্তিগত মতামত কি না তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ বলেন, আইডি সম্ভবত হ্যাক হয়েছে। এদিকে ফারুক খানের ফেসবুক আইডি সার্চ করেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এরই মাঝে তাঁর আইডি ডিঅ্যাকটিভেট করে ফেলা হয়েছে। পোস্ট দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ডিঅ্যাকটিভেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews