একতা ডেস্কঃ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন বলেছেন, আগামী মে মাস থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। ১ জানুয়ারি, বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাপক্ষে বিআরটিএ এর বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, রাজধানীর বাসগুলোকে দেখলে বোঝা যায়, এগুলোর কী অবস্থা। এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। এছাড়া সড়কে শৃঙ্খলা ফিরাতে ম্যাজিস্ট্রটদের অভিযান শুরু করা হবে।

Leave a Reply