1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা

  • সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ গাজা নিয়ে নতুন খেলায় মেতে উঠলো মার্কিন। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা। ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের শঙ্কা বাড়িয়েছে বলে সমালোচকরা মনে করছেন। গতকাল শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকা “পরিষ্কার করার সময় এসেছে” এবং তিনি জর্ডান ও মিশরের নেতাদের ফিলিস্তিনিদের অস্থায়ী বা স্থায়ীভাবে গ্রহণ করার আহ্বান জানান।

২৬ জানুয়ারি, রবিবার এই প্রস্তাব ফিলিস্তিনিদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়। রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) জানায়, এই প্রস্তাব তাদের “লাল রেখা” লঙ্ঘন করবে। গাজাবাসীরাও বলেছেন, তারা তাদের উপকূলীয় অঞ্চলে থেকে যাবেন না।

মধ্যগাজার নুসেইরাত থেকে নাফিজ হালাওয়া নামে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন, এটা মানুষ কখনোই মেনে নিতে পারবে না। দুর্বলরা তাদের ভোগান্তির কারণে হয়তো চলে যেতে পারে, কিন্তু আমাদের দেশ ছেড়ে যাওয়ার ধারণা একেবারেই ভুল।

এক ফিলিস্তিনি নারীও ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, যদি আমরা যেতে চাইতাম, অনেক আগেই চলে যেতাম। আমরা যেকোনো পরিস্থিতিতেই এখানেই থাকব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিকল্পনা আমাদের নির্ধারিত সীমারেখার (রেড লাইন) সরাসরি লঙ্ঘন। আমরা জোর দিয়ে বলতে চাই, ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূমি বা পবিত্র স্থান ত্যাগ করবে না। আমরা ১৯৪৮ ও ১৯৬৭ সালের বিপর্যয়ের (নাকবা) পুনরাবৃত্তি হতে দেব না। আমাদের জনগণ দৃঢ়ভাবে টিকে থাকবে এবং নিজেদের মাতৃভূমি ছেড়ে যাবে না।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার পাশাপাশি ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তারা গাজার শাসক সংস্থা হিসেবে দায়িত্ব চাওয়ার সঙ্গে সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। গাজা শাসন করা ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলছে, মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব থেকে বিরত থাকতে হবে, যা ইসরায়েলের পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ফিলিস্তিনি জনগণের অধিকারবিরোধী। ফিলিস্তিনিরা সবচেয়ে বর্বর গণহত্যা এবং তাদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ জানিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকেই এমনটি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews