1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা

  • বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপির মিছিলে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে উপজেলা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৫ জন নেতা আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ছোট যমুনা ব্রিজের পূর্ব প্রান্তে এ হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগ এর লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের পৌর শহরের বাসস্টান্ড দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফেরার পথে শহরের ছোট যমুনা নদীর ওপর ব্রিজের পূর্ব প্রান্তে সন্ধ্যা সোয়া ৭টায় মিছিল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটে। ককটেলের আঘাতে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম, যুব নেতা নূরনবী ও বকুল।

এ ঘটনায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং আহত নেতাকর্মীদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদককের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনস্থালে পৌঁছে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাত সোয়া ৮টায় ঘটনার প্রতিবাদে বিএনপি আরও একটি প্রতিবাদ মিছিল বের করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে অবিস্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews