1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফের রিমান্ডে আনিসুল সাধনসহ ৮ জন

  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিয়াকে আবারও রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার রাজধানীর সিএমএম কোর্ট তাদের ফের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। তাছাড়া আজ বিভিন্ন মেয়াদে আরও কয়েকজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক এমপি হাজী সেলিম ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে শাহবাগ থানায় করা মামলা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন ও বাড্ডা থানায় আরেক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাড্ডা থানার পৃথক আরেকটি হত্যা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিয়ার আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তাছাড়াও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ৪ দিনের রিমান্ড, নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৫ দিনের এবং ধানমন্ডি থানার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৩ দিন ও বংশাল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ড দেন। এবারে মোট ৭ দিন রিমান্ড থাকবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে তিনি প্রায় দেড় মাসের বেশি সময় ধরে রিমান্ডে ছিলেন।

অন্যদিকে আবারও চকবাজার থানার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিম ৫ দিন এবং ধানমন্ডি থানার মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তাছাড়াও রাজধানীর চকবাজার থানায় করা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে ফের ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews