1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ফ্রান্সের এমপি ‘স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৩ গননা করুন

একতা ডেস্কঃ ফ্রান্সের সমাজতন্ত্রী এমপি রাফায়েল গুরুক্সম্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা আচরণে ক্ষুব্ধ হয়ে নিউইয়র্কে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্বাধীনতা ও মুক্ত-জীবনের প্রতিকৃতি ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চাইলেন। ১৪০ বছর আগে এটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রান্স। রাফায়েল গুরুক্সম্যান বলেন, ট্রাম্পের আচরণকে আর সহ্য করা যায় না। বন্ধু হিসেবেও তাকে আর ভাবতে চাই না। তাই বন্ধুত্বের স্মারকটি এখন ফেরত চাওয়ার সময় হয়েছে। দুই দিন আগে দলীয় এক সমাবেশে ট্রাম্পের সমালোচনা করে ফ্রান্সের এই এমপি বলেন, যেসব বিজ্ঞানী-গবেষক স্বাধীন মত প্রকাশ করছেন, বিশ্ব মানবতার কল্যাণে নিজের মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন, তাদের বরখাস্ত করা হচ্ছে ঢালাওভাবে। এটা অসহনীয়।

তাই আমাদের ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চাইতে হবে। অমন স্বৈরাচারী আচরণে লিপ্ত প্রেসিডেন্টের দেশে সেটি আর মানায় না। ইউক্রেনে সহায়তা স্থগিতের সংবাদে ক্ষুব্ধ ফ্রান্সবাসীর সঙ্গে তাল মিলিয়ে সমাজতন্ত্রী এমপি রাফায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যদিও ইউক্রেনে মার্কিন সহায়তা পুনরায় চালু করা হয়েছে। এই এমপি ফ্রাঞ্চ সরকারকে আরো পরামর্শ দিয়েছেন যে, ট্রাম্পের নির্বিচার বরখাস্তের ভুক্তভোগীদের ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে প্রকারান্তরে ফ্রান্সই লাভবানই হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews