1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে বই প্রকাশে বাংলা একাডেমির নির্দেশনা নেই

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কোনো বই থাকবে কি না এবিষয়ে বাংলা একাডেমির কোনো নির্দেশনা নেই।

৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। গতবছর বাংলা একাডেমি বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ বই বের হয়েছিলো। এবার সরিয়ে নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আজম বলেন, মেলায় বঙ্গবন্ধুর বই থাকবে কি না এটা নিয়ে বাংলা একাডেমির কোনো নির্দেশনা নেই।

কোনো প্রকাশকের বঙ্গবন্ধুকে বই প্রকাশ করার বিষয়ে তিনি বলেন, আমাদের এই বিষয়ে নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী দেশ জাতি এবং নীতিবিরুদ্ধ কোনো বই বের হলে বাংলা একাডেমি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রাখে। বঙ্গবন্ধুর বই মব সংস্কৃতিতে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে আজম বলেন, আমরা তো এটা করবো না। আমরা এর জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেটা করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কয়েকবার বৈঠক হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews