1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল পদের জয়

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ গননা করুন

একতা ডেস্কঃ নিরংকুশ জয় পেল বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল। এতে সভাপতি পদে এ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা ও সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট রফিকুল ইসলাম পূর্ণপ্যানেল বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচন ২৫ সমিতির গওহর আলী ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৮৮৭ জন ভোটারর মধ্যে প্রায় ৮শ ভোটার ভোট প্রদান করেন। উক্ত নির্বাচনে ১৩টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি আতাউর রহমান খান মুক্তা, ও সাধারন সম্পাদক প্রার্থী সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (১), জামায়াত সমর্থিত ইয়ার্স কাউন্সিল মনোনিত সভাপতি প্রার্থী এ্যাডভোকেট রিয়াউদ্দিন ও সাধারন সম্পাদক পদে সাখাওয়াত হোসেন মল্লিক, বামজোটের সভাপতি প্রার্থী এএফএম সাইফুল ইসলাম পল্টু, সাধারন সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী ববি পরিষদ। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন সহসভাপতি পদে রওশন আরা চৌধুরী।

বিএনপি সমর্থিত প্রার্থীরা ১৩টি পদের সব কটিতেই জয়ী হন। বিজয়ী প্রার্থীগণ হলেন সভাপতি আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম, সহ সভাপতি- আতিকুল মাহাবুব সালাম ওএ্যা ড. সুফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল মতিন মন্ডল এ্যাড. এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. মোঃ জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. এস আব্দুল্লাহিল বাকী লিপন, সদস্য এ্যাড মৌঃ আশাবুদজ্জামান আশিব, এ্যাড. মোঃ নিউটন খন্দকার, এ্যাড, মিন্টু কুমার সরকার, এ্যাড. মোঃ মোস্তফা শাকিল, এ্যাড. মোছাঃ মৌসুমী আক্তার।

উৎসবের আমেজে সকাল থেকে প্রার্থী ও তার নিজ নিজ দলের নেতা কর্মীরা আদালত চত্বরে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া ইউনিট আহবায়ক একেএম মাহবুবার রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, সহসভাপতি পিপি আব্দুল বাছেদ, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন নবী সালাম, জামায়াতের শহর আমীর আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী আব্দুল মালেক সহ নেতৃবৃন্দ।

জানা গেছে, বিএনপি, জামায়াত, বাম জোট সমর্থক আইনজীবিদের মতো আওয়ামীলীগ সমর্থিত আইনজীবিরা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর ভরাডুবির আশংকায় নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আওয়ামী সমর্থক প্রার্থীরা। কারন বিগত নির্বাচনে ১৩টি পদের সবপদেই পরাজিত হন আওয়ামীলীগ প্রার্থীরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews