একতা ডেস্কঃ প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ মেটা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান। মেটার ত্রৈমাসিক ফলাফল ঘোষণার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।
তার মতে, বর্তমান ফেসবুক তার সাংস্কৃতিক প্রভাব কিছুটা হারিয়েছে। মূল অ্যাপটির তুলনায় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখন বেশি জনপ্রিয়। তাই তিনি ফেসবুককে আরও ‘সাংস্কৃতিকভাবে প্রভাবশালী’ করে তুলতে চান। তিনি বলেন, আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ দিকের উন্নয়ন করবো, যেখানে গত কয়েক বছর মনোযোগ দেওয়া হয়নি।
তবে কীভাবে পরিবর্তন আনা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি জাকারবার্গ। তিনি বলেছেন, এ পরিকল্পনার বাস্তবায়নে কিছু সময় লাগবে এবং এটি বিনিয়োগের একটি নতুন ক্ষেত্র হতে পারে। ফেসবুকের এ পরিবর্তন ২০২৪ বা ২০২৫ সালের মধ্যেই আসতে পারে।
এ বছর কিছু অ্যাকাউন্টকে ওজি ফেসবুকে ফিরিয়ে আনার বিষয়ে আমি রোমাঞ্চিত। অর্থাৎ ফেসবুকের প্রাথমিক সংস্করণের অভিজ্ঞতা কিছু ব্যবহারকারী আবার পেতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে মেটা বেশিরভাগ বিনিয়োগ করেছে ইনস্টাগ্রাম, রিলস, এআই প্রযুক্তি ও মেটাভার্সের দিকে। তবে নতুন পরিকল্পনার মাধ্যমে তারা ফেসবুককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। জাকারবার্গ বলেছেন, দীর্ঘমেয়াদে মেটা এআই অবকাঠামোয় শতশত কোটি ডলার বিনিয়োগ করবে এবং ২০২৫ সাল হবে মেটাভার্সের জন্য গুরুত্বপূর্ণ বছর।
Leave a Reply