1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বরখাস্ত হলেন পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা

  • সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২০০ গননা করুন

একতা ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ কর্তৃপক্ষ প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করেছে। তার নামে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগে।

আজ ১৩ জানুয়ারি, সোমবার দুপুরে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া গণমাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শওকত উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। সে সকল অভিযোগের কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান এ আদেশ দিয়েছেন।

মসজিদ কমিটির বিভিন্ন সূত্রে জানা গেছে, শওকত উদ্দিন ভূঁইয়া সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ২০১৫ সালে চাকুরি নিয়োগের পরীক্ষার মাধ্যমে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। এরপর পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। এছাড়াও প্রায় সময়ই মসজিদে কর্মরত কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ এবং আর্থিক অনিয়মের সঙ্গেও তার জড়িত থাকার বিভিন্ন অভিযোগে রয়েছে। এ বিষয়টি নিয়ে বছরের পর বছর অনেকে অভিযোগ ও বিভিন্ন মহলে আলোচনাও হলেও, প্রশাসনিক কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে শওকত উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘আজ সোমবার সকাল ১০টার দিকে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া তাকে মোবাইলে ফোন করে মসজিদে আসতে নিষেধ করেছেন। তবে কী কারণে মসজিদে আসতে বারণ করা হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট তেমন কিছুই বলেননি। তবে আমার ধারণা, অনেকেই আমাকে আওয়ামী লীগের সমর্থক মনে করেন, তাই হয়তো এমনটা হয়েছে।’

প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া যায় কয়েক কোটি টাকাসহ স্বর্ণ-রূপার অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা। এতে করে, ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত পেয়েছে। এ পাগলা মসজিদের আয় দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টি নন্দন কমপ্লেক্স নির্মাণ করার কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews