1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

বরিশাল থেকে ১৫ রুটে বাস চলাচল বন্ধ

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ গননা করুন

একতা ডেস্কঃ পরিবহন শ্রমিকেরা যানমালের নিরাপত্তা চেয়ে বরিশালের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন। আজ বুধবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় এ রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি অপ্রীতিকর ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে বরিশালের রুপাতলি বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনার তিনটি গাড়ি, তিনটি মোটরসাইকেল ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করার প্রতিবাদে এ ধর্মঘটের আহবান করেন শ্রমিকরা।

ধর্মঘটের আওতায় রুটগুলো হলো বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা। এসব রুটের আটটি মালিক সমিতির নেতৃবৃন্দরা শ্রমিকদের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছেন। এরপূর্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শ্রমিকরা এ ধর্মঘটের ঘোষণা দেন।

বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন। খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা রুপাতলী বাস টার্মিনালে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন শ্রমিক ইউনিয়নের নেতারা। অপরদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঘটনার পর রাতে প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর রাতে জান মালের নিরাপত্তা চেয়ে বাস ধর্মঘটের ঘোষনা করেন শ্রমিকরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews