একতা ডেস্কঃ দেশে এখন ২০ বিলিয়ন ডলারের ওপর রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখা উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে এখন ২০ বিলিয়ন ডলারের ওপর রিজার্ভ রয়েছে। এর মধ্যে গত পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। রেমিট্যান্সের বিরাট প্রবাহ পরিবর্তন হয়েছে। এ ছাড়া আগস্ট মাসের পর আর কোনো ডলার বিক্রি হয়নি। ফলে রিজার্ভ কমছে না। তিনি বলেন, প্রথম দিকে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। কিন্তু সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা, প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।

Leave a Reply