1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক জনবিচ্ছিন্ন ছিল। তাই তারা প্রভু রাষ্ট্রকে সন্তুষ্টি রেখে ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল। কিন্তু বিএনপি। জনমানুষের দল। জনগণ পাশে থাকলে আমরা বহিঃশক্তির কোনো হুমকি-ধমকিতে ভয়। পাই না। জনগণই বিএনপির শক্তি। গত বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরের ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ চৌরাস্তা সংলগ্ন পাড় গেন্ডারিয়ায় ৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারত ও আওয়ামী লীগ উভয়ই বন্ধুহীন। ভারতের যেমন কোনো বন্ধু রাষ্ট্র নেই, তেমনি আওয়ামী লীগের এদেশে কোনো বন্ধু নেই। ভারত যেমন তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের দাসে পরিণত করতে চায়, আওয়ামী লীগও দেশের জনগণকে তাদের দাসে পরিণত করেছিল। ছাত্রজনতার হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ দাস মুক্ত হয়েছে।

তিনি বলেন, ভূ-রাজনীতি এত সহজ হিসেব নয়। ভারত যদি মনে করে বাংলাদেশের গলা চিপে ধরবে তাহলে অন্য প্রতিবেশী রাষ্ট্রও যে তখন চুপ করে বসে থাকবে তা ভাবার কোনো সুযোগ নেই। ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি নেতা ছানাউল্লাহ ছানু, মফিকুল ইসলাম বাবু, মমিন মিয়াসহ এলাকার ব্যবসায়ী, বিভিন্ন মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews