1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বহিষ্কার হলেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে বহিষ্কার করা হয়েছে। মহিলা দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর, রবিবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজিসহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

শারমিন আক্তার মুক্তা বলেন, দলীয় সিদ্ধান্তকে প্রধান্য দিয়ে ব্যক্তিগত মতকে উপেক্ষা করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বিগত সরকারের সময় জেলা বিএনপির সঙ্গে সবধরনের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলাম। ত্যাগীর মূল্যায়ন না করে ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় কমিটির কাছে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এ কারণে কেন্দ্রীয় কমিটি আমাকে বহিষ্কার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews