একতা ডেস্কঃ বিগত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল এবং কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল রবিবার সন্ধ্যায় আমিরে জামায়াতে বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধু সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধাবোধ করেনি। তাদের পায়েও ডান্ডাবেড়ি পরিয়েছে। কোমরে দড়ি পরিয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ আরস্ কেঁপে উঠেছিল এই নিদোর্ষ আলেমদের জন্য। কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের সিপাহী সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।’
কারা ২৪- এর এই আন্দোলনে শহীদ হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমি বলি, যারা শহীদ হয়েছে তারা কোনো দলের হতে পারে না। তারা সবাই আমাদের সম্পদ। তারা বুক চিতিয়ে রাস্তাই নেমে বলছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই শহীদরা সবাই আমাদের সম্পদ। আবু সাইদ কি করেছিল? সে কি হাতে গুলি নিয়ে দাঁড়িয়ে ছিল। না সে শুধু বলেছিল আমার অধিকার দাও। কিন্তু এই জালিমরা ৩টা গুলি করে তাকে শহীদ করেছে।’
জামায়াতের আমির বলেন, ‘আমরা এসব শহীদ পরিবারের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি। আমরা আমাদের সামর্থ অনুযায়ী, আপনাদের পাশে আছি। আমরা আমাদের সবোর্চ্চ দিয়ে লড়াই করে তাদের অধিকার আদায় করব।’
জামায়াতের তিনজন শীর্ষস্থানীয় নেতা একেধারে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জানিয়ে এই নেতা বলেন, আমরা গর্বের সঙ্গে বলতে পারি তাদের হাত ছিল দুর্নীতিমুক্ত। সেই দলের মানুষগুলোই আজ জামায়াতে ইসলামী করেন। আল্লাহ রাসূল বলেছেন, যে রাষ্ট্রে মুসলিম থাকবে সংখ্যাগরিষ্ট সেখানে সংখ্যালঘুরা তাদের কাছে আমানত। কেউ যদি এই আমানত রক্ষী না করে তবে আসি কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়াব। আরও উপস্থিত ছিলেন- মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ।

Leave a Reply