1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে আব্দুল্লাহ নিউইয়র্ক পুলিশে

  • রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ গননা করুন
ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ।
ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ।

একতা ডেস্কঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের খন্দকার আব্দুল্লাহ বিশ্বের অন্যতম সেরা পুলিশ বিভাগ হিসেবে পরিচিত এনওয়াইপিডিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। খন্দকার আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি-আমেরিকান, যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এতো উচ্চপদে আসীন হলেন।

পদোন্নতির আগে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর। ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ বর্তমানে নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, খন্দকার আব্দুল্লাহ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন। জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী খন্দকার আব্দুল্লাহ তার কাজের জন্য ইতোমধ্যে অনেক পুলিশ পদক লাভ করেছেন। সিলেটের সন্তান খন্দকার আব্দুল্লাহ শৈশব থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সাবলীল বাংলায় কথা বলেন। তিনি তার পরিবারের সঙ্গে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন।

তিনি ২০০৫ সালের গ্রীষ্মে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন। কলেজে পড়ার সময় তিনি একটি জব ফেয়ারে দেখেছিলেন, এনওয়াইপিডি লোক নিয়োগ করছে। প্রথমে অনেকটা কৌতূহলের বশেই তিনি খণ্ডকালীন ইন্টার্ন হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন সেই সময়েই তাকে পেয়ে বসেছিল। খন্দকার আব্দুল্লাহ ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক সংবাদ এর সম্পাদক প্রয়াত গজনফর আলী চৌধুরীর ছোট বোনের একমাত্র ছেলে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews