1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশি ছাইবোঝাই জাহাজ পশ্চিমবঙ্গের গঙ্গায় ডুবে গেছে

  • রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ পশ্চিমবঙ্গের হুগলিজেলার বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে ছাইবোঝাই একটি বাংলাদেশি কার্গো জাহাজ। জানা গেছে, ডুবে যাওয়া জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে জাহাজটিকে উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা।

জাহাজের কর্মীদের কথায় জানা যায়, ছাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে আচমকা জাহাজের তলায় বড়রকমের শব্দ হয়। তারপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে। তখন একদিক দিয়ে কাত হয়ে পড়ে জাহাজটি। চালকের কেবিন ছাড়া পুরো জাহাজটিই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এখন গঙ্গায় পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। উদ্ধারকাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। শ্রমিকরা জানান, জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া যেতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews