1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশি রোগীর অভাবে ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ ভারত ও বাংলাদেশের অনাকাঙ্খিত সম্পর্ক পতন ঘটায় বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সীমিত করে দেয় দেশটি। ফলে ভারতের হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে। আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতি বছর প্রায় ২০ লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন হাসপাতালে যান, যা ভারতের বিদেশি রোগীদের মোট সংখ্যার ৬০ শতাংশ। তবে গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান ৮০ শতাংশ কমিয়ে দেয়ায় ভারতীয় হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাবেই বিদেশি রোগীদের মোট সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এই সীমিত করণ ভারতীয় হাসপাতালগুলোর জন্য এটি বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। কারণ চিকিৎসার জন্য আসা বিদেশি রোগীরা ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০২৩ সালে, ভারতের ‘মেডিকেল ট্যুরিজম’ খাত থেকে প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার (৭৭ হাজার ১৮৯ কোটি রুপি) আয় হয়েছে, যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করেছে। আল জাজিরা জানায়, শেখ হাসিনার পতনের আগে ভারতে বাংলাদেশে ভারতীয় পাঁচটি ভিসা কেন্দ্রে দৈনিক ৭ হাজার অনলাইন ভিসার স্লট ছিল। তবে বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৫০০ করা হয়েছে। ফলে, বিশেষত চিকিৎসার জন্য ভারত আসা বাংলাদেশি রোগীদের জন্য বড় সমস্যার সৃষ্টি হয়েছে। কলকাতার হাসপাতালগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ভিসা সীমাবদ্ধতার কারণে।

ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের বরাত দিয়ে আল জাজিরা জানায়, কলকাতার ৫০০ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগে আগে প্রতিদিন ১৫০ জন বাংলাদেশি রোগী চিকিৎসা নিতেন, কিন্তু এখন সেই সংখ্যা কমে ৩০-এর নিচে নেমে গেছে। ভারতের অন্যান্য নামকরা হাসপাতাল যেমন বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি)ও এই ভিসা সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি ভারতে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে, এবং ভারতের স্বাস্থ্যখাতেও চাপ বাড়ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews